এলপিএলে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের অংশগ্রহণ, শুরু ১৭ জুলাই
bangladesh
আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ খেলবেন। সাকিব ও তাসকিন জাফনা কিংসের হয়ে এবং লিটন ও মিরাজ গল টাইটানসের হয়ে খেলবেন। হাসান মাহমুদ কলম্বো ক্যাপসের হয়ে প্রথমবার বিদেশে খেলবেন।