আনচেলত্তির চোখে জল, নাতি-নাতনির শুভকামনায় আবেগের মুহূর্ত
bangladesh
বিশ্বকাপ শুরু হতে ১০ দিনের কম সময় বাকি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যাত্রার আগে নাতি-নাতনিদের শুভকামনা শুনে আবেগে আপ্লুত হন। ভিডিওতে তারা বলেন, “দাদু, বিশ্বকাপে শুভকামনা। স্পেন ও ফ্রান্সকে হারাতে হবে।” আনচেলত্তি বলেন, “পরিবারের কথা বললে আমি চোখের পানি ধরে রাখতে পারি না।” ব্রাজিল ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।