ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে
bangladesh
রাজধানী ঢাকা, মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের ‘সচেতন গ্রাহক ফোরাম’ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালাচ্ছে। ফোরামের আহ্বায়ক নুর–উন–নবী সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে খুরশীদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করার দাবি রয়েছে। আন্দোলনকারীরা বলেন, “আমরা গ্রাহক, গ্রাহক পরিচয়েই এখানে দাবি নিয়ে এসেছি।”