পল্লবীতে শিশুহত্যা মামলায় ১০ জনের সাক্ষ্য, সোহেল-স্বপ্নার বিচার শুরু

bangladesh
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় আজ ১০ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। শিশুটির বাবা আদালতে জানান, "মেয়ের মাথাটা ছিল বালতির ভেতরে।" গত ১৯ মে শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। আদালতে সাক্ষ্য গ্রহণ চলাকালে শিশুটির মা ও বোনও উপস্থিত ছিলেন। বিচারক এজলাসে আসেন সকাল ১০টা ৩৫ মিনিটে।