ফরিদপুরে প্রাইভেটকারের দুর্ঘটনায় মা-ছেলে-মেয়েসহ পাঁচজনের মৃত্যু

bangladesh
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন ও প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। গত সোমবার রাত পৌনে চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে যশোরের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান (৫০), মেয়ে আয়শা (২৮) এবং দুই ছেলে আরিফ (২৫) ও রাকিবুল (১৮) রয়েছেন। দুর্ঘটনায় দুই নাতি গুরুতর আহত হয়েছে।