২৭ বছরের দাম্পত্যের সাফল্যের রহস্য জানালেন আর মাধবন
bangladesh
দক্ষিণি অভিনেতা আর মাধবন আজ ১ জুন ৫৬ বছরে পা রেখেছেন। ২৭ বছরের সুখী দাম্পত্য জীবনের জন্য পরিচালক মণি রত্নমের পরামর্শকে স্মরণ করেছেন তিনি। মাধবন বলেন, “অপ্রয়োজনীয়ভাবে সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে ফেলা উচিত নয়।” স্ত্রী সরিতা বিরজেকে সব আউটডোর শুটিংয়ে সঙ্গে নিয়ে যাওয়ার ফলে তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ১৯৯১ সালে কোলহাপুরে তাঁদের বন্ধুত্ব শুরু হয়।