যশোর সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টায় ১৩ জন আটকা
bangladesh
যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৩ জন নারী ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বিএসএফের এই অপতৎপরতা সোমবার সন্ধ্যায় ঘটে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, “আমরা তাদের বাংলাদেশে প্রবেশ করতে দিব না।” বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছেন।