তোফায়েল আহমেদ: বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তির বিদায়

bangladesh
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আজ সোমবার দুপুর ৩:৩০ টায় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স ছিল ৮২ বছর। জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তোফায়েল আহমেদ ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ডাকসুর ভিপি ছিলেন এবং ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। আজ বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।