বাউফলে এমপি মাসুদ: ‘দুই ঘণ্টায় ওসিকে সরিয়েছি’
bangladesh
পটুয়াখালী-২ আসনের এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেন, “দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি।” শনিবার বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, “পাওয়ার দেখাইতে আসবেন না।” মাসুদ বলেন, “মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে উন্নয়ন দিয়ে আস্থা অর্জন সম্ভব নয়।” তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সমালোচনার জন্ম দিয়েছে।