দুয়া লিপা ও ক্যালাম টার্নারের বিয়ের জমকালো আয়োজন লন্ডনে
bangladesh
বিশ্বখ্যাত পপতারকা দুয়া লিপা এবং ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার লন্ডনের মেরিলিবোনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ৩০ থেকে ৪০ মিনিটের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে ৩০ বছর বয়সী দুয়া ও ৩৬ বছর বয়সী ক্যালাম বিয়ে করেন। অনুষ্ঠানে পরিবার ও বন্ধুরা কনফেটি ছুড়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী উদ্যাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে স্যার এলটন জনসহ অনেক তারকা উপস্থিত থাকবেন।