পূর্ণিমার নতুন ব্রাইডাল ফটোশুটে মাতাল ভক্তরা

bangladesh
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা সম্প্রতি একটি মনোমুগ্ধকর ব্রাইডাল ফটোশুটে হাজির হয়েছেন। ভিডিওতে তিনি হালকা গোলাপি পোশাকে ও সবুজ পাথরের গয়নায় সজ্জিত, যা ভক্তদের মুগ্ধ করেছে। স্বামী আশফাকুর রহমানের সঙ্গে রোমান্টিক পোজে দেখা যায় তাকে, গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা মন্তব্য করেছেন, "পূর্ণিমা কি কখনো বুড়ি হবে না?"