আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা, তদন্ত চলছে
bangladesh
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতালের রেফ্রিজারেটরগুলোতে তাপমাত্রা মিটার না থাকায় এবং নোংরা পরিবেশের কারণে এ জরিমানা করা হয়। গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে।