জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, পেট্রল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা

bangladesh
আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন দাম ঘোষণা করেছে। জুন মাসের জন্য পেট্রলের দাম ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা করা হয়েছে। ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত থাকবে। নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর হবে।