পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ
bangladesh
পশ্চিমবঙ্গের হুগলি জেলার চণ্ডীতলায় তৃণমূল কংগ্রেসের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, বিজেপির কর্মী-সমর্থকেরা এই হামলা চালিয়েছে। হামলার সময় তাঁর মাথায় পাথর ছোড়া হয় এবং তিনি মাটিতে পড়ে যান। কল্যাণ বলেন, “১০-১৫ জন দুষ্কৃতী আমাকে আক্রমণ করে,” এবং এ ঘটনায় তিনি বিজেপিকে দায়ী করেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরও হামলা হয়েছিল।