নেত্রকোনায় পুলিশের ওসির অডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
bangladesh
নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেমের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে তিনি বলেন, "পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস।" এ ঘটনায় তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, "অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"