জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর খাদ্য ও বস্ত্র বিতরণ

bangladesh
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে ঢাকা শহরের ১৬ স্থানে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে শ্যামলী স্কয়ার, পল্লবী মেট্রোস্টেশনসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিকেলে ধানমন্ডিতে বস্ত্র বিতরণ করেন তিনি। মিলাদ মাহফিলে পরিবারের সদস্যরাও অংশ নেন।