মিরপুরে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের জন্য দর্শকদের ভিড়
bangladesh
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় শনিবার দুপুরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ফিলিপাইনপ্রবাসী আবু সুফিয়ান ও তার ছেলে সাফওয়ান ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক আলবিনো মহিষটি দেখতে এসেছেন। সুফিয়ান জানান, “ছেলে টেলিভিশনে মহিষটি দেখে আসার জন্য বায়না ধরেছিল।” এছাড়া, সাবিহা ইসলাম নামের এক শিক্ষার্থীও মহিষটির ভিডিও করতে চেষ্টা করেন। চিড়িয়াখানার সামনে দীর্ঘ সারি ও যানজট ছিল।