দেশে হাম রোগে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮৩

bangladesh
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৯০ জন এবং সন্দেহভাজন হামে ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় ৫৪ জন, বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে।