প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান: জিয়াউরের আদর্শে দেশ গঠন করুন
bangladesh
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ করেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য দেশের সেবা করা।” ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়নের সুযোগ পেয়েছি বলেও উল্লেখ করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।