ভাইরাল সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন মিরপুর চিড়িয়াখানায়

bangladesh
ভাইরাল সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি প্রতিদিন ২৫ কেজি নেপিয়ার ঘাস এবং ৫ কেজি ছোলা-ভুসি খায়। গত বুধবার রাতে এই মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয় এবং বর্তমানে ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সরকার এই বিরল প্রজাতির মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।