৪১ বছরের দাম্পত্য জীবনের রহস্য জানালেন অনুপম খের

bangladesh
অনুপম খের এবং কিরণ খের ৪১ বছর ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। অনুপম বলেন, “৪০ বছরের বিবাহিত জীবনে সব সময় শুধু ভালোবাসা দিয়ে থাকা সম্ভব নয়।” তিনি জানান, তাঁদের সংসারে কখনোই ‘নায়ক-নায়িকা’ ধরনের দূরত্ব ছিল না। কিরণ রান্না করতে পারেন না, তাই কখনো চা বানাননি। তিনি বলেন, “অবিশ্বাস্য রকমের সহমর্মিতা, পারস্পরিক সম্মান, দয়া আর বন্ধুত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”