ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবি, বিপাকে আয়োজকরা
bangladesh
ব্রাহ্মণবাড়িয়ায় আগামীকাল ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর আয়োজনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রচার চলছে। কওমী ছাত্র ঐক্য পরিষদের সদস্যরা ফেসবুকে পোস্ট করে প্রদর্শনী বন্ধের দাবি জানিয়েছেন। আয়োজক ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির সদস্য তওজা খন্দকার জানান, ২৫ মে পরিচালক তানিম নূরের সঙ্গে আলোচনা করে অনুমতি নেওয়া হয়েছিল। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রদর্শনীর অনুমতি বাতিল করেছে।