সাইপ্রাসে এস আলমের সম্পদ জব্দের আদেশ, তদন্ত চলছে

bangladesh
সাইপ্রাসের পারেক্লিশিয়া এলাকায় বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম মাসুদ) সম্পদ জব্দের আদেশ দিয়েছেন নিকোশিয়া ডিস্ট্রিক্ট কোর্ট। বাংলাদেশ কর্তৃপক্ষের অনুরোধে ১৯ মে এ আদেশ দেওয়া হয়। এস আলমের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তিনি দাবি করেছেন, "আমার সব বিনিয়োগ বৈধ বিদেশি উৎস থেকে এসেছে।"