ইরাকে নিহত শ্রাবনের মরদেহ দেশে ফিরল সরকারি ব্যবস্থাপনায়

bangladesh
শুক্রবার (২৯ মে) সকালে ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত মোহাম্মদ শ্রাবনের মরদেহ ঢাকা ফিরিয়ে আনা হয়েছে। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভোর ৫টা ১৫ মিনিটে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ গ্রহণ করেন। শ্রাবন মুন্সিগঞ্জের বকুলতলা গ্রামের বাসিন্দা ছিলেন এবং ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকে গিয়েছিলেন।