আনিকার ১১ সেকেন্ডে গোল, বাংলাদেশের ফুটবলে নতুন রেকর্ড!

bangladesh
মালদ্বীপের বিরুদ্ধে সাফের প্রথম ম্যাচে আনিকা রানিয়া সিদ্দিকী মাত্র ১১ সেকেন্ডে গোল করে বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। অধিনায়ক মারিয়া মান্দার পাসে ঋতুপর্ণা চাকমা বলটি আনিকার কাছে পৌঁছে দেন। আনিকার এই গোল জাতীয় দলের জার্সিতে তার প্রথম। কোচ পিটার বাটলার তাকে স্ট্রাইকার হিসেবে খেলান, এবং তিনি তাৎক্ষণিকভাবে আস্থার প্রতিদান দেন।