বিশ্বকাপে নেইমারের অনুপস্থিতি, ব্রাজিলের জন্য বড় ধাক্কা

bangladesh
ব্রাজিল ফুটবল দলের তারকা নেইমার জুনিয়র ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, সুস্থ হতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ লাগবে। নেইমারকে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচেও দেখা যাবে না। ব্রাজিলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ১৩ জুন নিউজার্সিতে।