‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে দেখতে মিরপুর চিড়িয়াখানায় দর্শকদের ভিড়

bangladesh
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঈদুল আজহার দিন ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষকে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। গতকাল রাত ১১টায় মহিষটি আনা হয়। শিক্ষার্থী আজমিরা আক্তার বলেন, “মোবাইলে যেমন দেখেছি, বাস্তবেও মহিষটি তেমন।” ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক জানান, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ দায়িত্ব পালন করছে। মহিষটি নারায়ণগঞ্জের জিয়াউদ্দিন মৃধার খামারে পালন করা হয়েছিল।