গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি
bangladesh
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।