জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতে ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণ
bangladesh
জাতীয় ঈদগাহে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মাদ মালেক ইমামতি করেন। নামাজ শেষে সকাল ৭টা ৫১ মিনিটে মোনাজাতে দেশের কল্যাণ কামনা করা হয়। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশেষ ব্যবস্থা ছিল।