মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, জামায়াতের শোকপ্রকাশ

bangladesh
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ১ থেকে ২ দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর শোক প্রকাশ করেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী।” তিনি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হলে শাস্তির দাবি করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, এসির গ্যাস লিকেজের কারণে এই ঘটনা ঘটেছে।