কোরবানির জন্য প্রস্তুত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, সরকারে নিষেধাজ্ঞা
bangladesh
কেরানীগঞ্জের ইসলামপুরে বিক্রি হওয়া অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। মালিক মনিরুজ্জামান জানান, “সরকার চেয়েছে, আমরা দিয়ে দিলাম।” মহিষটি বিরল প্রজাতির হওয়ায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। দর্শনার্থীদের ভিড় বাড়ছে, তবে তারা মহিষটি দেখতে পারেননি।