মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক, ৫০০ যাত্রীর প্রাণ রক্ষা

bangladesh
ঈদের আগে ভোলার মেঘনা নদীতে সি-ট্রাক ‘সাঙ্গু’ ঝড়ের কবলে পড়ে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর থেকে ৫০০ যাত্রী নিয়ে ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। প্রবল ঝড়ের কারণে নৌযানটি প্রায় ৪৫ মিনিট মাঝনদীতে নোঙর করে থাকে। যাত্রীরা আতঙ্কিত হয়ে কান্নাকাটি করেন। ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় জানান, সব যাত্রী নিরাপদে তীরে ফিরেছেন।