যমুনা সেতুর কাছে ২৫ কিলোমিটার যানজটে ভোগান্তি ঈদযাত্রীদের
bangladesh
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল এলাকায় যমুনা সেতু থেকে শহর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। মোতাহার হোসেন জানান, তিনি এক ঘণ্টা ধরে আটকে আছেন। সিরাজগঞ্জের নজরুল ইসলাম ৯ ঘণ্টায় টাঙ্গাইল পৌঁছেছেন। টোল প্লাজা সূত্রে জানা যায়, যানজট নিরসনে উভয় লেনে যান চলাচল করা হয়। তবে দুপুরের পর গাজীপুরের মহাসড়কে যানজট কমে এসেছে।