আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর তদন্ত: ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন
bangladesh
ঢাকার মগবাজারে আদ-দীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, "দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।" তদন্ত কমিটি হাসপাতালের পোস্ট-লেবার ওয়ার্ডের দুর্বলতা খতিয়ে দেখবে। সিআইডি হাসপাতালের কারিগরি দিকের আলামত সংগ্রহ করছে।