পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে মুশফিক-তাইজুলের ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং

bangladesh
বাংলাদেশ পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে উঠে এসেছে। মুশফিকুর রহিম চার ইনিংসে ২৫৯ রান করে ১০ ধাপ এগিয়ে ১৬তম হয়েছেন। লিটন দাস ২৩৯ রান করে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন। তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ১১তম এবং অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে পৌঁছেছেন। নাজমুল হোসেন শান্ত সাত ধাপ পড়ে ৩০ নম্বরে রয়েছেন।