কলকাতা সহ ৪ জেলায় ঝড়-বৃষ্টি, তাপমাত্রা কমবে ২-৪ ডিগ্রি

bangladesh
কলকাতা ও দক্ষিণবঙ্গে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কালবৈশাখী ঝড়ের দাপট বেশি থাকবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। "আগামী দিনে শুধু স্বস্তি আর স্বস্তি," বলছেন আবহাওয়াবিদরা।