লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১, যুদ্ধবিরতি বিপন্ন

bangladesh
গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দেন। ইসরায়েলি সেনাবাহিনী ১২০টিরও বেশি হামলা চালিয়েছে, যা গত ১৬ এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২ মার্চ থেকে ৩,২০০ জন নিহত হয়েছে।