ফুটবল ম্যাচের গোল বাঁচাল আইনজীবীর জীবন!
bangladesh
১৯৯৮ সালের ৩০ জুন, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচ চলাকালীন পোল্যান্ডের নারেক কোপাচেন ছিলেন টিভির সামনে। প্রথমার্ধে আর্জেন্টিনার হাভিয়ের জানেত্তির গোলটি তাঁকে সোফায় আটকে রাখে, অন্যথায় বোমা বিস্ফোরণে প্রাণ হারাতে হতো। নারেক বলেছিলেন, “জানেত্তির গোলই আমাকে বাঁচিয়েছে।” ওই সময় নারেক মাফিয়াদের বিরুদ্ধে মামলা লড়ছিলেন এবং তাঁর গাড়িতে টাইম-বোমা ছিল।