ইরানে মার্কিন হামলা, যুদ্ধবিরতি ভঙ্গের আশঙ্কা বৃদ্ধি

bangladesh
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরানের হরমুজ প্রণালির কাছে বিমান হামলা চালিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের দাবি, এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা অন্যায়।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জয়পুরে সাংবাদিকদের জানিয়েছেন, “হরমুজ প্রণালি খুলে দিতে হবে।” নতুন উত্তেজনায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।