ইরানের ২ হাজার ৪০০ কোটি ডলার মুক্তির জন্য কাতারে আলোচনা শুরু

bangladesh
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি শীর্ষ প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে বিদেশে অবরুদ্ধ ২ হাজার ৪০০ কোটি ডলার মুক্ত করার চেষ্টা করছে। তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রথম ধাপে ১ হাজার ২০০ কোটি ডলার ব্যবহারের জন্য সমঝোতা করতে হবে। ইরানের মোট অবরুদ্ধ সম্পদের পরিমাণ ১০ হাজার থেকে ১২ হাজার ৩০০ কোটি ডলার বলে জানা গেছে।