জামালপুরে কোরবানির হাটে মহিষের আক্রমণে দুজন নিহত

bangladesh
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কোরবানির হাটে গত রবিবার মহিষের আক্রমণে আহত হয়ে দুই ব্যক্তি মারা যান। নিহতরা হলেন মজিবুর রহমান (৫৫) ও রুহুল আমিন (৫৮)। রবিবার বিকেলে মহিষটি অস্বাভাবিক আচরণ শুরু করে এবং লোকজনকে আক্রমণ করতে থাকে। এতে অন্তত ছয়জন আহত হন। দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, "এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত হবে।"