লিজার নতুন গান ‘তোমার রোদেলা আকাশে’ ঈদে মুক্তি পাচ্ছে

bangladesh
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’ ঈদ উপলক্ষে মুক্তি পাবে। লালন লোহানীর কথায় এবং নাজির মাহমুদ-এর সুরে গানটিতে লিজার সহশিল্পী অনিক। লিজা বলেন, “এটি আমার বেশ কিছুদিন বিরতি পর নতুন গান।” গানটির মিউজিক ভিডিওতে আরোহী মিম ও সাকিব সিদ্দিকী অভিনয় করেছেন। এটি লিজার ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রকাশিত হবে।