মেসির চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলার আশা
bangladesh
লিওনেল মেসির উরুর পেছনে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার পর আর্জেন্টিনা সমর্থকদের উদ্বেগ বেড়ে গেছে। ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ী ম্যাচে ৭৩ মিনিটে বদলি হন মেসি। কোচ গিয়ের্মো হয়োস জানান, "গুরুতর চোট নয়," বরং ক্লান্তির কারণে তাকে তুলে নেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে ৬ জুন হন্ডুরাস ও ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।