পল্লবীর কালশী বস্তিতে আগুন, ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত
bangladesh
পল্লবীর কালশী এলাকায় সোমবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনায় প্রায় ১ হাজার ২০০ ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লাল মিয়া জানান, “আমার সব শেষ। দোকানে ৫০ লাখ টাকার মাল ছিল।” স্থানীয় যুবককে আটক করা হয়েছে এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।