যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, মেক্সিকোতে ইরানের ফুটবল দলের আশ্রয়

bangladesh
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, ইরানের ফুটবল দলকে বিশ্বকাপ চলাকালে মেক্সিকোতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের দেশে থাকতে দিতে অস্বীকৃতি জানালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিনবাউম বলেন, “তাদের মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো কারণ আমাদের নেই।” ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ জানান, দলের বেজক্যাম্প টিজুয়ানায় স্থানান্তরিত হবে।