বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক নির্বাচিত

bangladesh
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন, যার মধ্যে ৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৭ জুন বাকি ১৫ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা ও বরিশাল বিভাগে ৩ জন এবং ঢাকা বিভাগের ক্লাবগুলো থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবে। সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।