স্পেনের বিশ্বকাপ দলে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার নেই!

bangladesh
২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের দলে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার স্থান পাননি। বার্সেলোনার ৮ জন খেলোয়াড় রয়েছেন, অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ ও বিলবাও থেকে ৩ জন করে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। স্পেন ১৫ জুন কেপ ভার্ডের বিরুদ্ধে গ্রুপ ‘এইচ’-এ নিজেদের অভিযান শুরু করবে। কোচ বলেন, “আমরা খুবই শান্ত আছি।”