বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আট পরিচালক

bangladesh
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আট পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ঢাকা থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মইন উদ্দিন চৌধুরি, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মীর্জা ফয়সাল আমীন নির্বাচিত হচ্ছেন। রাজশাহী ও খুলনার তিনটি পদের জন্য ভোট হবে। নির্বাচনের ফলাফলও একইদিনে ঘোষণা হবে।