ট্রাম্পের নতুন নির্দেশ, ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়

bangladesh
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির জন্য মার্কিন আলোচকদের ‘তাড়াহুড়া না করার’ নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের মতে, আলোচনা ‘গঠনমূলক’ হচ্ছে এবং উভয় পক্ষকে সময় নিতে হবে। তিনি গত শনিবার বলেছিলেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও বলেছেন, দুই পক্ষই ‘খুব কাছে’ এবং ‘খুব দূরে’ রয়েছে।