পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আয়োজনের সম্ভাবনা

bangladesh
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফার শান্তি আলোচনা খুব শিগগিরই পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে। তিনি রোববার এক্সে পোস্টে উল্লেখ করেন, "মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট নিরসনে পাকিস্তান আন্তরিকতার সাথে কাজ করবে।" ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।